ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

সনাতনী সম্প্রদায়ের মহালয়া উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার ত্রিস্রোতা শ্রী শ্রী বদেশ্বরী মন্দির ও করতোয়া নদীর তীর পূর্ণ্যস্নান ও পূজার্চনায় প্রতিবছরের মতো এবারও মুখরিত হয়ে উঠেছে হাজারো ভক্তের পদচারণাতে।

এ উপলক্ষে শনিবার(১০ অক্টোবর) ভোর থেকে বদেশ্বরী মন্দিরে সমবেত হতে শুরু করেন হাজারো ভক্ত ও পূর্ণার্থীরা। মন্দিরের অদুরে করতোয়া নদীর তীরে চলে পূর্ণ্যস্নান, পিন্ডদান ও তর্পনাদি অর্পন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে পূর্নার্থীদের ভীড়।

ভক্তরা জানান, হিন্দু পুরানে উল্ল্যেখিত ৫১ পীঠের অন্যতম এই বদেশ্বরী শক্তিপীঠ ধাম। তীর্থ হিসেবে সনাতনীদের কাছে তাই বেশ গুরুত্বপূর্ণ এ স্থান। এছাড়াও খেলনা, খাবার সহ বিভিন্ন দোকানপাটে উৎসবে রুপ নেয় পুরো এলাকা। উৎসবে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। নিরাপত্তা সহ সার্বিক ব্যাবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন ভক্তরা।

এদিকে, মহালয়া উপলক্ষে মন্দির পরিদর্শনে আসেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। পূজার্চনা ও মন্দির পরিদর্শন শেষে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভাষা, শিল্প ও সংস্কৃতিতে অনেক জায়গায় মিল থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক সবসময়ই বন্ধুত্বপূর্ন ছিলো এবং থাকবে। যেকোন বিষয়ে আলোচনার মাধ্যমে এ সম্পর্ক আরো বেশি সৌহার্দপূর্ণ, আরো বেশি দৃঢ় হবে হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন