কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের গ্যাস কোম্পানি রোড ও টেকনিক্যাল হাইস্কুলের সামনে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের গ্যাস কোম্পানি রোড ও টেকনিক্যাল হাইস্কুল-সংলগ্ন এলাকায় দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের জীবনের ঝুঁকি বাড়ছে।

বক্তারা আরও বলেন, এসব এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, জননিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে দ্রুত গতিরোধক নির্মাণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও নিরাপদ হবে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন