যশোর বিয়ের দাবিতে ২ লক্ষ ৩০ হাজার ভোল্টের বিদ্যুৎ এর খাম্বার চুড়াই উঠে বসে তুহিন নামে এক যুবক। ঘটনাটি ঘটে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের পশ্চিম মাঠ পাড়ার বিলের মধ্যে। বিদ্যুৎ-এর খাম্বায় বসে থাকা যুবক সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাঠ পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে।
স্থানীয় কৃষকরা বিদ্যুৎ এর খাম্বার উপরে এক যুবক কে বসে থাকতে দেখে পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে স্থানীয় পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবক কে নিচে নামাতে ব্যর্থ হয়ে যশোর ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হলেও উচ্চ ক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন লাইন হওয়ায় বিদ্যুৎ বিভাগকে খবর দেন কিন্তু বিদ্যুৎ বিভাগ সঞ্চালন লাইনের বিদ্যুৎ বন্ধ করতে ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস ৮ ঘন্টাও ওই যুবককে উদ্ধার না করে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাড়ির আইসি এসআই মিলন মোল্লা জানান খাম্বায় চুড়ায় উঠে বসা যুবক তুহিনকে উদ্ধারের চেষ্টা চলছে। যেহেতু উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ এর সঞ্চালন লাইন হওয়ায় সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে যে কারণে একটু দেরি হচ্ছে, তবে দ্রুতই উদ্ধার হবে বলে তিনি জানান।
পড়ুন : তরুণদের জন্য স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক


