সিরাজগঞ্জের চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়।
চন্দনগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খাঁন আলিম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আখন্দের সভাপতিত্বে এ সময় বেলকুচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞাপন
পড়ুন : কুষ্টিয়ায় জনসম্মুখে লালন মাজারের দানবাক্সের টাকা গণনা
বিজ্ঞাপন


