বেসরকারি শিক্ষকদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন: আজিজী

এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান শর্তহীনভাবে জাতীয়করণ, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলির আদেশ দ্রুত জারিসহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘এক ঘোষণায় শর্তহীনভাবে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে জাতীয়করণ করতে হবে। কোনো শর্ত দেওয়া যাবে না, কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না।’

তিনি বলেন, দেশের ছয় লক্ষাধিক এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করছেন। অথচ সরকারি কর্মচারীদের তুলনায় তাঁরা অনেক ক্ষেত্রে সীমিত আর্থিক সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ বৈষম্য দূর করে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও শিক্ষা ভাতাসহ সব আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের আদলে নিশ্চিত করতে হবে। নবম পে-স্কেল অনুযায়ী তাঁদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্ধারণের পাশাপাশি চিকিৎসা ভাতার বৈষম্য দূর করতে হবে।

এ ছাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালু, অবসর ও কল্যাণ সুবিধা এককালীন পরিশোধ এবং বদলি কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আগামী ৩১ অক্টোবরের মধ্যে অবসর সুবিধা এককালীন পরিশোধের বিষয়ে ঘোষণা দিতে হবে। বদলির আদেশ জারিসহ শিক্ষকদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : শিমলা পার্কের সুরক্ষা নিশ্চিতসহ পাখির আবাসস্থল রক্ষার দাবি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন