জাতীয় গ্রেডে প্রতিদিনই বিদ্যুতের উন্নতি হচ্ছে : সুলতান সালাউদ্দিন টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জাতীয় গ্রেডে প্রতিদিনই বিদ্যুতের উন্নতি হচ্ছে। টাঙ্গাইলের একটি পাওয়ার স্টেশন রয়েছে তা কিছুদিনের মধ্যে উদ্বোধন করা হবে। টাঙ্গাইল জেলার বিদ্যুতের চাহিদা পূরণ করে জাতীয় গ্রেডেও যোগ হবে ইনশাল্লাহ।

শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, অটোরিকশার যানজটন কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সে জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে এসেসমেন্ট করতে বলেছি। পৌর প্রশাসককেও বলেছি সেটি এসেসমেন্ট করতে, তার পরে আমরা ব্যবস্থা নেবো। যাতে করে কোন অবৈধ যান এ শহরে না চলতে পারে। অতিরিক্ত লাইসেন্স যাদের দেয়া হয়েছে তা আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসেনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল, পুলিশ সুপার শামছুল আলম সরকার প্রমুখ।

এসময় জেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন