পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী

পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি।
মজলুম সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেয়া এবং সকলের বাসযোগ্য একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাচ্ছি৷ মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের অত্যন্ত প্রেরণা হিসেবে কাজ করবে৷ তাদের রেখে যাওয়া কর্মকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে৷

বিজ্ঞাপন

শনিবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনীর ২৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বই মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

পাট চাষীরাদের সরাসরি সুধিধা পাওয়ার সম্পর্কে তিনি বলেন, আমরা কৃষকদের সুবিধা দেয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছি৷ কৃষকদের সরাসরি বীজ, সার ও কিটনাশন দিচ্ছি৷ গত ১৭ বছর পাটের ক্রয় সেন্টার বন্ধ। এগুলো আমরা চালু করার চেষ্টা করে যাচ্ছি৷ বাজার মনিটরিং এর ব্যবস্থা নিচ্ছি৷ যাতে মধ্যস্বত্বভোগীরা এভাবে দাঁদন দিয়ে বিভিন্নভাবে কৃষকের কাছ থেকে আসল যে ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে৷

তিনি বলেন, আমরা পাট উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন গবেষণা করছি৷ বীজ যাতে আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। সারাদেশে ৬ হাজার বীজ লাগে সারা বছর৷ আমরা দেড় হাজার টন উৎপাদন করতে পারি, সাড়ে ৪ হাজার টন বাইরে থেকে ইনপুট করি৷ পানির অভাবে পাট পচাতে পারি না। বাড়ির আশে পাশের আঙিনায় পানির অভাবে পাট পটন ধরাতে পারে না৷ আবার খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এতে পাট চাষের আগ্রহ এবং পাটের উৎপাদনও বাড়বে। পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষরা ভালো মূল্য পাচ্ছে।

এতে প্রধান বক্তা ছিলেন, মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে বক্তব্য রাখেন – ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম শহিদুল ইসলাম প্রমুখ।

পড়ুন : ভারতের সামনে কী এবার মোদী পতনের আভাস?

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন