সিরাজগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৭ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জে মহাসড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার ও রবিবার রাতে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের ঢাকা–বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকা থেকে ৭ জন আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার আব্দুল লতিফ খানের ছেলে মো. সাইদুল ইসলাম (২২), মুলিবাড়ী এলাকার বুদ্দু আকন্দের ছেলে মো. নাজমুল আকন্দ (১৯), সয়দাবাদ পঞ্চসোনা এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. নাজমুল ইসলাম (২০), হাট সারোটিয়া এলাকার হাসান মোল্লার ছেলে মো. মিরাজ মোল্লা (১৮), সয়দাবাদ পূর্ব মোহনপুর এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাকিব শেখ (১৮) এবং মুলিবাড়ী এলাকার শাহাজামালের ছেলে শরিফুল ইসলাম (১৮), সয়াধানগড়া এলাকার নাহিদ (১৬)।

রবিবার সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি কামাখন্দ উপজেলার তালুকদার বাজারে এলাকায় পলাশঙ্গা যুব শিবির-সংলগ্ন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ১৭ জন নেতা-কর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

এ সময় পুলিশের টহল গাড়ি দেখে তাঁরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজন পার্শ্ববর্তী কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় লোকজন ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আরো একজনকে আটক করে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পড়ুন : বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন