জয়পুরহাটে বিসিকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

জয়পুরহাটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় বিসিক জেলা কার্যালয়ের মিলনায়তনে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিকের এ উদ্যোগের মূল প্রতিপাদ্য ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া। বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে বিসিকের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকেরা জানান, নতুন উদ্যোক্তা তৈরি, তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন