রিয়াদ বিমানবন্দর বন্ধ: বিমানের দুটি ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট স্থগিত করা হয়েছে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (RUH) কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা ১১ অক্টোবর ২০২৬ তারিখ ২১:০০ UTC পর্যন্ত, অর্থাৎ বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত বর্ধিত করেছে। বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১ ও ১২ অক্টোবর ২০২৬ তারিখের ঢাকা-রিয়াদ ও রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত করা হয়েছে।

ফ্লাইট এবং নতুন সময়সূচি সম্পর্কে আগামীকাল ১২ অক্টোবর ২০২৬ তারিখ বাংলাদেশ সময় দুপুর ১২টায় সকলকে অবহিত করা হবে।

ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখিত এবং যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩১ দফার ভিত্তিতে দেশ পুনর্গঠনে কাজ চলছে: সরোয়ার আলমগীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন