ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : এম রশিদুজ্জামান মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে। বিমানবন্দরের জন্য ত্রিশালকে বেছে নেয়া হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চান, তিনি একটি প্ল্যান নিয়ে এসেছেন, তিনি চান প্রত্যন্ত অঞ্চলে যে সকল মেধাবীরা বঞ্চিত অবস্থায় আছেন তাদেরকে তুলে আনতে চান। তিনি বলেন এদেশে কোনো প্রকার বিশৃঙ্খলাকারীকে প্রশ্চয় দেয়া চলবে না।

রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা এসব কথা বলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর উদ্যেশে মন্ত্রী বলেন, তোমরা দেশের উজ্জল ভবিষ্যৎ, এই উজ্জল ভবিষ্যতেই পারবে বাংলাদেশকে সমৃদ্ধ করতে। এজন্য সকলের সহযোগিতা চান।

মন্ত্রী আরো বলেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের একটি বিমান বন্দর গড়ে তোলা হবে।

সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার ২শ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকারের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন অভিভাবকগন অভিনন্দন জানান। এমন মহতী উদ্যোগে আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিএনজিতে গরু তুলে চম্পট দেওয়ার চেষ্টা, জনতার হাতে আটক দুই নারী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন