আ.লীগ দিল্লি থেকে এবং জামায়াতে ইসলামী দেশে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খান

আওয়ামী লীগ দিল্লি থেকে এবং জামায়াতে ইসলামী দেশে বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অতীতের মতো এবারও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলে জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশের গণতন্ত্র এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

এর আগে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার আব্বাসী মঞ্জিলে এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান। এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিএনজিতে গরু তুলে চম্পট দেওয়ার চেষ্টা, জনতার হাতে আটক দুই নারী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন