খানসামায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার আগুন

দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবিদ হাসান নামে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় লোকজন দুর্ঘটনায় জড়িত ট্রলিটিতে আগুন ধরিয়ে দিয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবিদ হাসান ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির কাছের একটি পুকুরপাড়ে দুই শিশুসঙ্গীর সঙ্গে খেলছিল আবিদ। এ সময় পুকুরে মাছ ধরছিলেন পুকুরের মালিক মামুন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুকুরের পানি ছিটানোর পর তিন শিশু দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এ সময় অন্য দুই শিশু রক্ষা পেলেও ট্রলির চাকায় পিষ্ট হয় আবিদ। এতে গুরুতর আহত হয় সে।

পরে ট্রলিচালক শিশুটিকে উদ্ধার করে দ্রুত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রলিচালকও শিশুটিকে হাসপাতালে নেওয়ার বিষয়টি জানিয়েছেন।

তবে শিশুদের গায়ে পুকুরের পানি ছিটানোর অভিযোগ অস্বীকার করেছেন পুকুরের মালিক মামুন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি পুকুরে মাছ ধরছিলাম ঠিকই, কিন্তু শিশুদের গায়ে পানি ছিটাইনি।”

এদিকে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। একপর্যায়ে উত্তেজিত লোকজন দুর্ঘটনায় জড়িত ট্রলিটিতে আগুন ধরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ ধরনের মৃত্যু কখনোই কাম্য নয়।”

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে তদন্তের প্রয়োজন রয়েছে। দুর্ঘটনায় কারও অবহেলা বা বেপরোয়া চালনার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দুর্ঘটনার পর ট্রলিতে আগুন দেওয়ার ঘটনাটিও আইনগতভাবে খতিয়ে দেখা হবে।”

বিজ্ঞাপন

পড়ুন : চাটমোহর উপজেলায় রাতভর ওষুধের দোকান খোলার উদ্যোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন