শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ২৭৪ জন কর্মী নিয়োগ দেবে। এ নিয়ে ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে ১৯ ধরনের পদে জনবল নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সহকারী রসায়নবিদ পদে ৫২ জন এবং উপসহকারী রসায়নবিদ পদে ৪১ জন নেওয়া হবে। এ ছাড়া সহকারী হিসাব কর্মকর্তা বা সহকারী অর্থ কর্মকর্তা পদে ৩১ জন নিয়োগ দেওয়া হবে। হিসাব কর্মকর্তা বা অর্থ কর্মকর্তা পদে ২৫ জন এবং সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২ জন নেওয়া হবে। পদভেদে স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে এবং দেশের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন |
|---|---|
| সংশ্লিষ্ট মন্ত্রণালয় | শিল্প মন্ত্রণালয় |
| স্মারক নং | ৩৬.০১.০০০০.১২৬.১১.৪০১.২৬/৫৫৪ |
| বিজ্ঞপ্তির সোর্স | দৈনিক আমার দেশ |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ১২ অক্টোবর ২০২৬ |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| পদের ক্যাটাগরি | ১৯টি |
| মোট শূন্যপদ | ২৭৪ জন |
| কর্মস্থল | দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা/প্রতিষ্ঠান |
| আবেদনযোগ্য জেলা | সকল জেলা (বাংলাদেশের স্থায়ী নাগরিক) |
| শিক্ষাগত যোগ্যতা | ডিপ্লোমা থেকে স্নাতকোত্তর ডিগ্রি |
| অভিজ্ঞতা | পদভেদে প্রযোজ্য |
| বয়সসীমা | ১৮-৩২ বছর, নির্দিষ্ট পদে ৩৮ বছর (১৪ অক্টোবর ২০২৬ অনুযায়ী) 🧮 বয়স যাচাই করুন |
| বেতন গ্রেড | গ্রেড-৯ থেকে গ্রেড-১০ |
| আবেদন ফি | ৫৫৮ থেকে ৬৬৯ টাকা (পদ অনুযায়ী) |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা |
| অফিসিয়াল আবেদন সাইট | bcic.teletalk.com.bd |
| ফোন | 02-22338414 |
|---|---|
| ইমেইল | mr.bcic@gmail.com |
| ঠিকানা | BCIC Bhaban, 30-31 Dilkusha C/A, Dhaka-1000 |
| ওয়েবসাইট | www.bcic.gov.bd |
| ক্রমিক | পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন |
|---|---|---|---|
| ১ | সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) | ২২ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ২ | নিরাপত্তা কর্মকর্তা | ০৩ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৩ | হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা | ২৫ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৪ | সহকারী প্রোগ্রামার | ০৩ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৫ | সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) | ১৫ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৬ | সহকারী রসায়নবিদ | ৫২ জন (৬ ও ৭ নং পদ একত্রে) | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৭ | সহকারী প্রকৌশলী (রসায়ন) | ৬ নং পদের অন্তর্ভুক্ত | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৮ | সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ১৩ জন (৮ ও ৯ নং পদ একত্রে) | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ৯ | কারিগরি কর্মকর্তা | ৮ নং পদের অন্তর্ভুক্ত | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ১০ | সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১৮ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ১১ | সহকারী প্রকৌশলী (পুর) | ০৩ জন | গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-) |
| ১২ | সহকারী প্রশাসনিক কর্মকর্তা | ১২ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৩ | সহকারী নিরাপত্তা কর্মকর্তা | ০১ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৪ | সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা | ৩১ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৫ | সহকারী অপারেশন অফিসার | ০৬ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৬ | সহকারী বাণিজ্যিক কর্মকর্তা | ১৯ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৭ | উপ-সহকারী রসায়নবিদ | ৪১ জন (১৭ ও ১৮ নং পদ একত্রে) | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৮ | উপ-সহকারী প্রকৌশলী (রসায়ন) | ১৭ নং পদের অন্তর্ভুক্ত | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| ১৯ | উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ১০ জন | গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-) |
| মোট | ২৭৪ জন | ||
পড়ুন:ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি জানা যাবে আজ
ইমি/


