নারায়ণগঞ্জে ‘কোবরা গ্রুপের’ সোহেল গ্রেপ্তার, কুমিল্লায় ধর্ষণ মামলার আসামি আটক

নারায়ণগঞ্জের ফতুল্লার আলোচিত ‘কোবরা গ্রুপ’ ও ‘সোহেল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত সোহেল খন্দকারকে বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে এসআরবি-১১। রোববার রাতে নারায়ণগঞ্জ সদর থানার মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে এসআরবি-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এসব তথ্য জানান। তিনি বলেন, সোহেল খন্দকারের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও ১০ গ্রাম হেরোইন (৭০ পুরিয়া) উদ্ধার করা হয়েছে।

এসআরবি-১১-এর দাবি, সোহেল দীর্ঘদিন ধরে ফতুল্লার কাঠেরপুল, শিবু মার্কেট, লামাপাড়াসহ আশপাশের এলাকায় মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক কারবার নিয়ন্ত্রণে কিশোর গ্যাং গড়ে তোলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ছাড়া স্থানীয় পোশাক কারখানা, ব্যবসায়ী ও ঝুট গোডাউন মালিকদের কাছে চাঁদা দাবি এবং চাঁদা না পেলে হামলা, ভাঙচুর ও ঝুট লুটপাটের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানায়, সোহেলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ ১৫টির বেশি ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনকালে সহিংসতা ও হত্যা চেষ্টার মামলাতেও তিনি আসামি।

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

এদিকে, কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে ইজিবাইকচালক ইকরামুল হককে (৩৭) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। রোববার কুমিল্লার চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকায় তাঁর বোনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার লালবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

এসআরবি-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ভুক্তভোগী নারীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রেনের এক টিকেট নকল বানিয়ে ১০ জনের কাছে করতেন বিক্রি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন