দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ঘটিকায় জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা ও সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য শীঘ্রই সংগ্রহ শুরু করা হবে।
এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে অবহিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মোঃ শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মনিরুল ইসলামসহ প্রমুখ।
পড়ুন : ট্রেনের এক টিকেট নকল বানিয়ে ১০ জনের কাছে করতেন বিক্রি


