মির্জাপুরে মা সিএনজি স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে কাভার্ড ভ্যানের ভেতরে গ্যাসের সিলিন্ডার রেখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগে মা সিএনজি রিফুয়েলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে কাভার্ড ভ্যানের ভেতরে গ্যাসের সিলিন্ডার রেখে অবৈধভাবে গ্যাস বিক্রি করা হচ্ছিল। এ অপরাধে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর ১৩ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

আইন লঙ্ঘন করে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পূর্বধলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আরও ১ আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন