অভিনেতা ও সংগীতশিল্পী রুশনাফ ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দীর্ঘদিনের বন্ধু ও সংগীতশিল্পী আনান সিদ্দিকা। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এ সংগীতশিল্পী বন্ধু রুশনাফ ওয়াদুদের মৃত্যুর ব্যাপারে বলেন, সবশেষ যেদিন তার সঙ্গে কথা হয়েছিল, সেদিন ও বলেছিল―“হয়তো বেশি দিন থাকব না।” দশ বছরেরও বেশি সময় ধরে নানা রোগে ভুগছিল রুশনাফ ওয়াদুদ। শ্বাসকষ্টের সমস্যা ছিল।
তিনি আরও বলেন, শারীরিক কষ্ট নিয়েও গান গাইতে ভালোবাসতো। টুক টুক করে গান গাইতো। বুঝতাম, গাইতে কষ্ট হচ্ছে, কিন্তু মানসিক আনন্দ পাচ্ছে। লক্ষ্মী ছেলে ছিল। কিন্তু দুনিয়াতে ভালো মানুষ থাকে না।
রুশনাফ ওয়াদুদ গীতিকার হিসেবে প্রশংসা লোভ করেছিলেন। ব্লান্ডারওয়্যার ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে বেশ পরিচিত ছিলেন তিনি। এর পাশাপাশি গানও লিখতেন। দ্য অ্যাটেম্পটেড ব্যান্ডের ভোকালিস্ট হিসেবেও দেখা গেছে তাকে। ব্যান্ডটির ‘এই বিকেলে’ ও ‘ও মৌসুমী’ গানগুলো শ্রোতাদের মুখে মুখে শোনা যায়।
এছাড়াও রুশনাফ ওয়াদুদ নির্মাতা আবরার আতাহারের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইফ ইন আদার ওয়ার্ডস’র ‘নগণ্য মানুষ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। অভিনয়েও যুক্ত ছিলেলন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্থলজি চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’য় অভিনয় করেছিলেন তিনি।
পড়ুন:প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার
ইমি/


