বরগুনায় দুর্যোগ প্রশমন দিবসে শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে সকালে সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের ডালভাঙ্গা বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ে ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও সচেতনতামূলকন সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF) এর বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়ন ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘DURBAR: Girls-Led Climate Solutions Project’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক আমগাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে এক মনোজ্ঞ রচনা প্রতিযোগিতা এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মতো বরগুনার উপকূলীয় দুর্যোগের ঝুঁকি, আগাম সতর্কবার্তা অনুসরণ এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দেওয়া হয়।

ডালভাঙ্গা বি.এম. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং এলাকায় কাজ করা সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন RDF-এর DURBAR Project-এর প্রজেক্ট ম্যানেজারসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণের কোনো বিকল্প নেই। সম্মিলিত উদ্যোগই পারে উপকূলীয় এলাকাকে দুর্যোগ সহনশীল করে তুলতে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই জাতীয় উদ্যোগ শিক্ষার্থীদেরকে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে দায়িত্বশীল ভূমিকা পালনে উৎসাহিত করবে এবং সবুজায়ন ও প্রস্তুতির মাধ্যমে একটি জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে।

পড়ুন : নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে কটূক্তির ঘটনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন