ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে সাড়ে ১০টন ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাড়ে ১০ হাজার কেজি ভারতীয় জিরা সহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থান থেকে এই চোরাচালানের পণ্য আটক করে বিজিবি ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসময় সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে সিলেট থেকে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে কাভার্ড ভ্যানে ১০ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়।

এসময় চালক পালিয়ে গেলেও চোরাচালানের পণ্য পরিবহন করায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৩৪ লাখ টাকা। আটককৃত ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।

পড়ুন : নিউইয়র্কে বিমানবন্দরে ড. ইউনূসকে কটূক্তির ঘটনায় আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন