দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি- দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দিনাজপুরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

১৩ অক্টোবর মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তফি উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।সেখানে ভূমিকম্প, অগ্নিকান্ড, বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্যোগ, ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম হাবিবুল হাসান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজাহারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মোঃ বজলুর রশিদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

দিনাজপুর সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মোঃ শহীদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুলের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, দিনাজপুর জিলা স্কুলের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ, বিএনসিসির সদস্যবৃন্দ প্রমুখ।

পড়ুন : চুয়েটের সংকট ছড়াচ্ছে ঢাকায়, শাহবাগে সমাবেশের ডাক

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন