বিদেশ পাঠানোর কৌশলে ৬ কোটির অধিক টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

বিদেশে পাঠানোর নামে কৌশলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ভিটামাটি ছাড়তে হচ্ছে অসহায় বিদেশগামী ও তাদের পরিবারকে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় এই সিন্ডিকেট চক্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের কৌশল ভূয়া ভিসা, প্লেনের টিকিট ও নিয়োগ পত্র। অশিক্ষিকত মানুষ তাদের মূল তার্গেট।

বিজ্ঞাপন

রাজশাহীর পুঠিয়ায় বিদেশে পাঠানোর নামে ৬কোটি টাকার অধিক প্রতারণা করে নিয়ে আত্মগোপন রয়েছে প্রতারক চক্র। ভুক্তভোগীরা আইনের সহয়তা না পেয়ে মানববন্ধর করেছে। তাদের দাবি এই চক্রের ১৬জন প্রতারক রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ও উপজেলায় রয়েছে। গ্রামের অসহায় মানুষকে ডলার উপার্জনের প্রলোভন দিয়ে সবাইকে নিঃম্ব করে দিচ্ছে।

উপয়ান্তর তারা মঙ্গলবার পুঠিয়া উপজেলার মালিপাড়া গ্রামে একটি মানববন্ধন করে। রাজশাহীর বিভিন্ন উপজেলার এবং অন্য জেলার কিছু সংখ্যক ভুক্তভোগী মানববন্ধনে অংশ নেয়। ওই সময় তারা অভিযোগ করে বলেন, একজন প্রতারক এই এলাকার রেজাউল করিমের ছেলে রিমন। সে বিদেশে পাঠানোর নামে প্রায় ৮০ জন অসহায় মানুষের কাছ থেকে ৬ কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্র ভূয়া ভিসা, প্লেনের টিকিট এবং নিয়োগপত্র দিয়েছে। ওই চক্রের দেওয়া কাগজ পত্রের তারিখে বিদেশগামীরা শাহজালাল আর্ন্তাজাতিক বিমান বন্দরে যায়। কিন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তারা জানতে পারে সাবাই প্রতারণার শিকার হয়েছে।

এই বিষয়ে মানববন্ধনে উপস্থিত মালিপাড়া গ্রামের কাবির মৃধা, পারভেজ, মজনু, মতিউর,জব্বার, সারোয়ার, মহিদুল, আফজাল, হাবিবুর, মুকুল, কাবিল সহ প্রায় ২০ জন ভুক্তভোগী জানায়, ইউরোপের গ্রীস, সাইপ্রাসসহ বিভিন্ন দেশে নেওয়ার কথা বলে সর্বনি¤œ ৬লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত তারা নিয়েছে। সময় ক্ষেপনের এক পর্যায়ে ভুয়া বিমানের টিকিট, ভিসা এবং নিয়োগপত্র দেয়। কিন্ত একজনও বিদেশে যেতে পারেনি। পরে রাজশাহী, নাটোর, পুঠিয়া, দূর্গাপুর, বাগমারা সহ বিভিন্ন এলাকার মানুষ প্রতারক রিমন খুঁজতে তার বাড়িতে যায। কিন্ত চতুর ওই প্রতারক সময় সুয়োগ বুঝে পালাতে সক্ষম হয়।

স্থানীয়রা বলেন, বিভিন্ন এলাকার লোকজন তার খোজে আসতে থাকলে স্থানীয়রা জনাতে পারে সে একজন প্রতারক এবং ১৬ চক্রের একজন সদস্য রিমন। রাজশাহী ও নাটোর ও নওগাঁ জেলা ও উপজেলার অনেক মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা নিয়েছে। সে টাকা নিয়ে উপজেলায় বিভিন্ন পুকুরের শেয়ার কিনেছে। অজ্ঞাত স্থানে বাড়ি করেছে বলে জানা গেছে।

নিকটস্থ থানার সহযোগিতা বিষয়ে ভুক্তভোগীরা বলে, পুঠিয়া থানায় গত এক মাস যাবত অভিযোগ দেওয়ার চেষ্ঠা করছে, কিন্ত থানার ওসি অভিযোগ গ্রহন করেনি। বরং ওসি তাদের বলেন, ওই চক্রকে ৫-৬ কোটি দিয়েছিস, আমাকেও ১কোটি দে। তারপর দেখছি কি করা যায়।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম প্রত্রিকার প্রতিনিধিকে বলেন, তাদের আনিত অভিযোগটি সত্য নয়। তাদের মৌখিক অভিযোগে থানা পুলিশ কোন পদক্ষেপ নিতে পারেনা। থানায় অভিযোগ রুজু হলে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, জনসেবার জন্যই পুলিশ, আইনি সেবা দেওয়ার জন্য পুলিশ ২৪ ঘন্টা প্রস্তুত রয়েছে। থানায় সাধারন মানুষকে হয়রানি বা সেবা না দেওয়ার কোন সুযোগ নেই। সার্বিক বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন তিনি।

পড়ুন:দোহাজারী নিয়ে মন্তব্যে তোলপাড়, এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ ‎

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন