সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ প্রাণ গেল জজ মিয়ার

সিলেটে পুলিশের দৌড়ানি খেয়ে নদীতে ঝাঁপ, প্রাণ গেল জজ মিয়ার, সিলেট নগরের কানিশাইল খেয়াঘাট এলাকায় অনলাইন জুয়ার আসরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং এর আগে হৃদযন্ত্রের সমস্যায় একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির জানান, মহানগর গোয়েন্দা পুলিশ ওই এলাকায় অনলাইন জুয়াবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে জজ মিয়া ভয়ে পাশের সুরমা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরের শামিমাবাদ এলাকায় বসবাস করতেন। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্ত বা সংশ্লিষ্ট চিকিৎসা-তথ্য ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

পুলিশ জানায়, নিহতের মরদেহ বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন:দোহাজারী নিয়ে মন্তব্যে তোলপাড়, এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ ‎

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন