অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। প্রথম ওয়ানডেতে ৭ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটে হেরেছিল নিগার সুলতানা জ্যোতির দল। ব্রিসবেনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছে অস্ট্রেলিয়া। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই এখন বাংলাদেশের মেয়েদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশের একাদশ
মুর্শিদা খাতুন, শারমিন সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, দিশা বিশ্বাস, হাবিবা ইসলাম, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়ার একাদশ
জর্জিয়া ভল, বেথ মুনি (উইকেটকিপার), এলিস পেরি, অ্যানাবেল সাদারল্যান্ড, তাহলিয়া ম্যাকগ্রা (অধিনায়ক), অ্যাশ গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম, নিকোলা ক্যারি, কিম গার্থ, অ্যালানা কিং, মেগান শাট।
পড়ুন:ক্ষেপণাস্ত্র আতঙ্কের রাতে রোনালদোর গোল
ইমি/


