কুমারত্ব নিয়ে প্রশ্ন করে সালমানের ধমক খেলেন করণ

বলিউডের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর নতুন মরশুম ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অনুষ্ঠানটির নবম মরশুমের প্রথম পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। প্রকাশিত টিজারে সঞ্চালক করণ জোহরের সঙ্গে তাঁর খুনসুটি এবং ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নোত্তর ইতিমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, সম্পর্ক ও নানা বিতর্ক নিয়ে আলোচনার জন্য পরিচিত ‘কফি উইথ করণ’। প্রযোজক ও পরিচালক করণ জোহরের সঞ্চালনায় অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে তারকাদের অকপট মন্তব্য বহুবার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়েছে। এবার নতুন মরশুমের শুরুতেই সালমান খানকে অতিথি হিসেবে হাজির করে চমক দিতে চলেছেন করণ।

প্রকাশিত টিজারে দেখা যায়, সালমানকে স্বাগত জানাচ্ছেন করণ জোহর। তাঁকে স্বাগত জানিয়ে করণ বলেন, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে হতে পারেন!”

এরপরই শুরু হয় দুজনের মজার কথোপকথন। করণের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন সালমান। একপর্যায়ে সঞ্চালকের আসন ছেড়ে উঠে যেতে বলেন তাঁকে। শুধু তা-ই নয়, মজার ছলে সালমান জানান, ‘কফি উইথ করণ’-এর পর এবার শুরু হবে ‘কফি উইথ সালমান’।

তবে আড্ডার একপর্যায়ে কথোপকথন মোড় নেয় সালমানের ব্যক্তিগত জীবনের দিকে। অভিনেতার বিয়ে না করা নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের মধ্যে কৌতূহল রয়েছে। সেই প্রসঙ্গ টেনে করণ তাঁকে প্রশ্ন করেন, “তুমি কি আজও চিরকুমার?”

করণের এমন প্রশ্নে রসিকতার সুরেই তাঁকে থামিয়ে দেন সালমান। জবাবে অভিনেতা বলেন, “আরে ভাই, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখো।” তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। টিজারে দুজনের কথোপকথনের এই অংশ দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন অবশ্য নতুন নয়। দীর্ঘ অভিনয়জীবনে একাধিক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। তবে এখনো বিয়ে না করায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল রয়ে গেছে। ‘কফি উইথ করণ’-এর আগের একটি পর্বেও একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি।

এবারের টিজারে সালমানের রসিকতা এবং করণের প্রশ্নের জবাব অনুষ্ঠানটির প্রথম পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। বিশেষ করে ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা আলোচনার জন্য পরিচিত এই অনুষ্ঠানে সালমান কী কী কথা বলেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

‘কফি উইথ করণ’-এর নবম মরশুমের প্রথম পর্ব শিগগিরই সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। তবে পর্বটির সম্প্রচারের নির্দিষ্ট তারিখ ও অন্যান্য অতিথি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

সালমানের উপস্থিতি দিয়ে নতুন মরশুম শুরু করার সিদ্ধান্ত অনুষ্ঠানটির নির্মাতাদের জন্যও তাৎপর্যপূর্ণ। বলিউডের অন্যতম জনপ্রিয় এই তারকার উপস্থিতি এবং করণের সঙ্গে তাঁর পরিচিত রসায়ন নতুন পর্বটিকে আলোচনায় রাখবে বলেই ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, টিজারের বাইরেও তাঁদের আড্ডায় উঠে আসে কি না আরও কোনো চমকপ্রদ মন্তব্য বা অজানা তথ্য।

পড়ুন:ছেলে এলেই দাফন করা হবে নাসিমা খানের মরদেহ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন