আসন্ন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ১নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করে গণসংযোগ শুরু করেছেন বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান হাওলাদার।
“সৎ লোকের পক্ষ নিন। পরিবর্তন চাই, উন্নয়ন চাই” এই মূল স্লোগানকে সামনে রেখে তিনি দিনরাত ১নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় এবং অবহেলিত ১নং ওয়ার্ডের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা ভোটারদের সামনে তুলে ধরছেন এই প্রার্থী। ভোটারদের উদ্দেশ্যে মতিউর রহমান হাওলাদার বলেন, “আমি এই মাটির সন্তান, আপনাদেরই লোক। আমি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে আপনাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই। আপনারা আমাকে অবহেলিত ১নং ওয়ার্ডের সেবা করার জন্য একবার সুযোগ দিয়ে দেখুন, সারাজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে পাবেন।”
তিনি আরও জানান, ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদক-সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
এদিকে মতিউর রহমান হাওলাদারের পক্ষে ১নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ জনগণ ও তরুণ সমর্থকেরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও প্রবীণ ও সৎ ব্যক্তিত্ব হিসেবে তাকে নিয়ে বেশ ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
সা/


