নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মঠের পুকুরপাড়ে অবস্থিত রামেশ্বর মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য বস্ত্র বিতরণ করা হয়েছে।
বারদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন দুলুর উদ্যোগে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ধর্মীয় উৎসবে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের মানবিক উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামেশ্বর মন্দির পূজা কমিটির উপদেষ্টা খোকন বণিক, প্রাণকৃষ্ণ বণিক ও উজ্জ্বল বণিক, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সিনিয়র সহসভাপতি উজ্জ্বল চন্দ দাস এবং সহসভাপতি অন্তর মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পড়ুন : টঙ্গীতে ঔষধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট
সা/


