রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন

রাজশাহী মহানগরীর হেতেমখাঁ বড় মসজিদ থেকে বর্ণালী পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্য দিয়ে সড়কটির উন্নয়নে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ ও সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এই সময় তিনি সড়কের উন্নয়ন কাজের গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন এবং কাজের অগ্রগতি ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সড়কের কার্পেটিংয়ের ফিনিশিং কাজ যথাযথভাবে সম্পন্ন করা এবং কাজের গুণগত মান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল হেতেমখাঁ বড় মসজিদ হতে বর্ণালী পর্যন্ত সড়ক সরেজমিনে পরিদর্শন করেছিলেন রাসিক প্রশাসক। এ সময় তিনি নাগরিক দুর্ভোগ লাঘবে সড়কের থেমে থাকা উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেন। রাসিক প্রশাসকের নির্দেশনায় সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলো।

সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় বাসিন্দা মোঃ ফায়সাল আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কটির কাজ বন্ধ ছিল। এতে আমাদের চলাচলে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব নেওয়ার পর কাজটি দ্রুত শেষ করার উদ্যোগ নেন। সড়কটির কাজ সম্পন্ন হওয়ায় আমরা অনেক খুশি। তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

রিকশাচালক আজিজুল ইসলাম বলেন, “সড়কটি দীর্ঘদিন খারাপ অবস্থায় পড়ে ছিল। রিকশা চালানোর উপযোগী ছিল না। যাত্রী নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হতো, রিকশারও ক্ষতি হতো। এখন সড়কটির কাজ শেষ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। যাত্রী নিয়ে সহজে চলাচল করতে পারব।”

স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, “একটি গুরুত্বপূর্ণ সড়কের কাজ দীর্ঘদিন ধরে পড়ে থাকায় এলাকাবাসীকে ভোগান্তি পোহাতে হয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত কাজ সম্পন্ন করেছেন। রাসিক প্রশাসককে ধন্যবাদ জানাই।’

পড়ুন : আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন