নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার আসামি সব্বির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে সাহেব আলীকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা আটি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা সেখানেও তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের অবস্থান শনাক্তের পর অভিযান চালিয়ে সব্বিরকে গ্রেপ্তার করা হয়। তিনি সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

গ্রেপ্তার সব্বিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ীতে মব সৃষ্টি করে ইউপি সদস্যকে নির্যাতন, সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন