কালিয়াকৈরে গরু চুরিতে বাধা, মালিককে কুপিয়ে জখমের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির সময় বাধা দিতে গিয়ে সফু উদ্দিন (৬০) নামে এক গরুর মালিক ধারালো দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

এ সময় চোরের দল একটি গরু নিয়ে পালিয়ে যায়। আহত সফু উদ্দিন বর্তমানে উপজেলার সফিপুর এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে উপজেলার ঠেঙ্গার বান্দ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, রাতের বেলা গরুর ডাক ও মানুষের পায়ের শব্দ শুনে তাঁদের সন্দেহ হয়। পরে বাইরে গিয়ে গোয়ালঘরে গরু চুরির বিষয়টি টের পান তাঁরা। এ সময় গরু নিয়ে যাওয়ার কাজে বাধা দিতে গেলে সফু উদ্দিনকে ধারালো দা দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহত ব্যক্তির স্ত্রী জানান, চোরেরা গোয়ালঘর থেকে কয়েকটি গরু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে একটি গরু নিয়ে পালিয়ে যায় তারা। আরেকটি গরু পুকুরে পড়ে যায়। তবে গোয়ালঘর থেকে ঠিক কতটি গরু বের করা হয়েছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক তিনটার দিকে একদল চোর গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করে। এ সময় গরুর মালিক বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে চোরেরা দুটি গরু ফেলে রেখে একটি গরু কাভার্ড ভ্যানে তুলে নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় গরু চুরি ও রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরি হওয়া গরু উদ্ধার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো ঘটনার খবর এখনো তাঁর কাছে আসেনি। কেউ অভিযোগ করলে বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : নভেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন