নির্বাচন কমিশন ঘোষিত ২য় ধাপের নারায়ণগঞ্জের রূপগঞ্জের আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আরফান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন আগলা বাইতুন নূর জামে মসজিদের সভাপতি জালাল উদ্দিন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ভূঁইয়া,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহাবুবুল আলম সরকার (লিটন) উপস্থিত ছিলেন, মাহমুদ আলী বাবুল, আনোয়ারুল হক দুলাল, হোসেন মুন্সী, আফজাল হোসেন মোল্লা (সভাপতি, ৭নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন বিএনপি) মামুন রাজ (সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন বিএনপি), মোমেন পাশা (সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন বিএনপি) সুমন মোল্লা (সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন বিএনপি), লুৎফর রহমান কাজল (সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড, দাউদপুর ইউনিয়ন বিএনপি)।
এ ছাড়াও বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন-সহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
প্রধান অতিথির বক্তব্যে আরফান ভুইয়া বলেন, রূপগঞ্জের রূপকার স্বপ্নের রূপগঞ্জ গড়ার কারিগর মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর হাতকে শক্তিশালী করতে আমরা রূপগঞ্জের সবচেয়ে অবহেলিত ইউনিয়ন দাউদপুরের জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে কাজ করছি। এখানে রাস্তাঘাটসহ নানা সমস্যা বিদ্যমান। এসব সমাধানে একজন জনগণের জনপ্রতিনিধি প্রয়োজন। আমি আমার এলাকাকে উন্নয়ন ও এলাকার জনগণের চাওয়া পাওয়ার অংক মেলাতে কাজ করবো।
এ সময় স্থানীয়রা ভোটাররা উঠান বৈঠকে তাদের বক্তব্যে বলেন, আরফান ভুঁইয়া দান অনুদান, মসজিদ মাদরাসা, স্কুল,কলেজ ও দরিদ্রদের সেবায় সব সময় পাশে ছিলেন। প্রকাশ্যে ও গোঁপনে অভাবীর পাশে দাড়ান। সামনের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আরফান ভুইয়া একজন পরিচ্ছন্ন প্রার্থী। আশা করি ভোটাররা মুল্যায়ন করবেন।
পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব


