শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাট প্রেসক্লাবের সনাতন ধর্মাবলম্বী সদস্যদের মাঝে উৎসবের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সম্পাদক শামীম কাদিরের ব্যক্তিগত উদ্যোগে এ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক। আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি কাজী তানবিরুল ইসলাম রিগান, সদস্য রতন কুমার খা ও সুজন কুমার মন্ডল।
অনুষ্ঠানে জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির বলেন, শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
এসময় স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী সদস্যদের হাতে দুর্গোৎসবের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
পড়ুন : ৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
সা/


