রূপগঞ্জে দাউদপুর ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরে ইউনিয়নের ওলামা মাশায়েখদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী আলোচনা সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আরফান ভুঁইয়া।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুপুরে পূর্বাচল আহলে হাদীস জামে মসজিদ মাঠে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আরফান ভূঁইয়া।

এতে সভাপতিত্ব করেন বেলদী দারুল হাদীস ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ নজরুল ইসলাম রাজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান এবং দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: হুমায়ুন কবির ভূঁইয়া।
​
​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও: আব্দুর রহমান মন্ডল এবং গোবিন্দপুর দাখিল মাদ্রাসার সুপার শাইখ আব্দুল্লাহীল কাফি, ইসলামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান প্রমূখ

​সভায় আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ওলামা মাশায়েখদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়। বক্তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

পড়ুন : নভেম্বরেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন