ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে কচুরিপানার নিচে মিললো পিস্তল, ম্যাগাজিন-গুলি

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে কচুরিপানার নিচে লোকানো অবস্থায় একটা বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার রাতে জেলা সদরের শিমরাইলকান্দি তিতাস নদীর প্রথম সেতুর নিচ থেকে এসব পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

এসআরবি ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসআরবি সদস্যরা। এসময় তথ্য অনুযায়ী শিমরাইলকান্দি তিতাস নদীর পূর্ব পাশে কচুরিপানা নিচে তল্লাশি চালায়। এসময় কচুরিপানার নিচে লোকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড চায়না রাইফেলের গুলি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়৷ এই ঘটনায় জড়িতদের সনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত আছে।

পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন