সিরাজগঞ্জে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী পরিবার

সিরাজগঞ্জে সেনা সদস্য পরিচয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মমিন সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ রুহুল আমীন। নিজের বৈধ সম্পত্তি নির্বিঘ্নে ভোগদখল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়া হরিপুর ইউনিয়নে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রুহুল আমীন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমির প্রয়োজনীয় দলিলপত্র ও নামজারি (খারিজ) তাঁর কাছে রয়েছে। এরপরও নিজ জমিতে কাজ করতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে তাঁকে। অভিযুক্ত মমিন সরকার সেনা সদস্য পরিচয়ে তাঁকে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
রুহুল আমীন বলেন, আমার জমির প্রয়োজনীয় কাগজপত্র ও খারিজ রয়েছে। নিজ জমিতে কাজ করতে গেলে আমাকে বাধা দেওয়া হচ্ছে। সেনা সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। এ কারণে আমরা হুমকির মধ্যে রয়েছি। পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছি।

তিনি আরও বলেন, নিজের বৈধ সম্পত্তি ভোগদখল করা ও সেখানে কাজ করার অধিকার নিশ্চিত করতে চান তাঁরা। একই সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত হিসেবে কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হার্টখোলা এলাকার বাসিন্দা মমিন সরকারের নাম উল্লেখ করা হয়। তাঁর বাবার নাম শাহজাহান আলী।

এ বিষয়ে অভিযুক্ত মমিন সরকারের বক্তব্য পাওয়া যায়নি।

পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন