দুর্গাপূজা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত খাগড়াছড়ি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার ৬৮টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নিকট অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।
পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।
এসময় তিনি বলেন, উৎসবের পবিত্রতা রক্ষা করে যেনো সুন্দরভাবে উৎসবটি শেষ করতে পারি সেই বিষয়টি নিয়ে সকলে মিলে সহযোগিতা করতে হবে। আত্মীয় ও বন্ধু সূলভ আচর করতে হবে সবার। তাহলে সবাই মিলে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবো। এতেকরে একটি আনন্দ পরিবেশে পরিনত হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলার সর্বমোট ৬৮ টি পূজা মণ্ডপে চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, ক্ষেত্রমোহন রোয়াজা, প্রেসক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা।
পড়ুন : সৌদি আরবে মসজিদের পবিত্রতা লঙ্ঘনের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সা/


