দিনাজপুরে বিশ্ব সাদাছড়ি দিবসে পালিত

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে এবং তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে হবে। মনে রাখবেন যার চোখ নেই তার মত অসহায় আর কেউ নেই। আসুন তাদেরকে সমাজে উন্নয়নের অংশীদার হিসেবে দক্ষ করে গড়ে তুলি।
“দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন”-এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র দিনাজপুর এর আয়োজনে এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, স্মার্ট সাদাছড়ি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীটির নেতৃত্ব দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জেদান আল মূসা পিপিএম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মাসফেরাতুল নেছা, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল আলম, স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মেহেদি হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিএ’র রিসোর্স অনামিকা পান্ডে, বধির ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাজনিন আক্তার, সিডিডি দিনাজপুর অফিসের কো-অর্ডিনেটর শৈলেন চন্দ্র রায়, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি তামজিদা পারভীন সীমা, দীপশিখার প্রজেক্ট কো-অর্ডিনেটর হিমাংশু দেব দত্ত, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল শাহনেওয়াজ। এছাড়া সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুকুনুজ্জামান মন্ডল, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম ও দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র আল-আমিন বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুনির হোসেন। বক্তারা বলেন, সাদাছড়ি শুধু নিরাপত্তার বিষয় নয়-তাদের সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকর একটি প্রতিক। আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে।

বিজ্ঞাপন

পড়ুন:বইয়ের ভেতর ইয়াবার চালান! নেত্রকোনায় পুলিশের জালে পাচারকারী

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন