সুনামগঞ্জে শিশু পরিবারের শিশুদের সঙ্গে লায়ন্স ক্লাবের আনন্দ ভাগাভাগি

শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি, তাদের পড়ালেখায় উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মাধ্যমে মানবিক উদ্যোগ নিয়েছে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখা। এ উপলক্ষে সরকারি শিশু পরিবারের শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজ, পড়ালেখার সামগ্রী ও চকলেট বিতরণ এবং শিশু পরিবার প্রাঙ্গণে নিম ও ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের হাসাননগর এলাকায় সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

লায়ন্স ক্লাব সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সিলেট বিভাগীয় লিডার নুরে জান্নাত রুমা।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সদস্য মুনারজির হোসেন সুজন, সদস্য জালাল উদ্দিন নাসিম, বাবলু আহমেদ, আলম আহমেদ, এসএ টিভির জেলা প্রতিনিধি শাহরিয়ার সুমনসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং সরকারি শিশু পরিবারের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। দেশ-বিদেশে সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থায়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে লায়ন্স ক্লাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
সম্প্রতি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদেরও সহায়তা করেছে লায়ন্স ক্লাব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের জীবনমান উন্নয়নে সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

শিশু পরিবারের শিশুদের উদ্দেশে বক্তারা বলেন, প্রতিটি শিশুরই সুন্দর ভবিষ্যৎ গড়ার অধিকার রয়েছে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিশুদের পাশে থেকে তাদের শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে সহযোগিতা করার অঙ্গীকারও ব্যক্ত করেন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ।

মধ্যাহ্নভোজ, শিক্ষা উপকরণ ও চকলেট পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পাশাপাশি শিশু পরিবার প্রাঙ্গণে নিম ও ফলদ গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণের বার্তাও তুলে ধরেন আয়োজকেরা।

পড়ুন:দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন