দুর্গোৎসবে বিএনপির নেতা কর্মীরা প্রহরীর দায়িত্ব পালন করবেন

শারদীয় দুর্গোৎসব ঘিরে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমানের নির্দেশে বিএনপির সকল নেতা কর্মীরা প্রতিটি মন্ডপে অতন্ত্র হরীর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিএনপির (ভারপ্রাপ্ত) মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা পড়াশোনার মান না বাড়িয়ে পাশের পারসেন্টিস বাড়িয়েছে। কিন্তু তারেক রহমানের সরকার তা করবে না। এ সরকার শিক্ষার্থীদের মেধা বিকাশের সুযোগ দিয়েছে, প্রতিযোগিতার সুযোগ দিয়েছে।

রিজভী জামায়াতের উদ্দেশ্য করে বলেন, আপনারা লংমার্চ করছেন, এই লং মার্চে করে কি বিদ্যুৎ বাড়াতে পারবেন। পারলে কি ভাবে বিদ্যুতের ঘারতি কমবে বিরোধী দল হিসেবে আপনারা পরামর্শ দিন। যারা পাওয়ার প্লান বসিয়েছে তারা বেশির ভাগই আওয়ামী লীগের, কই ওনাদের বিরুদ্ধে তো আপনারা কোন শব্দ বের করলেন না।

রিজভী আরো বলেন, তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন। সেই সাথে সরকার প্রতিটি সরকারি হাসপাতেলা ডেঙ্গু টেস্ট ফ্রী করে দিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। এসময় তিনি বলেন, আমি ইতিমধ্যে জয়পাড়া কলেজকে সরকারি করণ করতে শিক্ষা মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই কলেজটি শিগগিরই সরকারি করন হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

জয়পাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের বক্তব্যে ক্ষুব্ধ ঠিকাদাররা, ভুল স্বীকারের আহ্বান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন