বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন

হবিগঞ্জের বাহুবলে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের সহায়তায় চারটি সাবমারসিবল পাম্প ও একটি আধাপাকা টিনশেড ঘর হস্তান্তর করেছে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটি। নিরাপদ পানির ব্যবস্থা ও বসবাসের উপযোগী ঘর নিশ্চিত করার লক্ষ্যে যৌথভাবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে এসব সহায়তা হস্তান্তর করা হয়।

৬ নম্বর মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়ীদ মুহাম্মদ। প্রধান আলোচক ছিলেন ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির পরিচালক মো. মিলাদ আহমদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মিলন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর লামাতাশি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমদ, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ও মানবাধিকারকর্মী ওয়ালী হাসান কলি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির সিনিয়র সদস্য ও বাহুবল উপজেলা আহ্বায়ক হাফেজ বজলুর রহমান এবং দৈনিক যুগান্তরের হবিগঞ্জ প্রতিনিধি মামুনুর রশিদ সাহেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। নিরাপদ পানির ব্যবস্থা ও নিরাপদ আবাসন মানুষের মৌলিক চাহিদার অংশ। এসব চাহিদা পূরণে সম্মিলিত মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সমাজে সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার হয়। মানবিক মূল্যবোধকে ধারণ করে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

আলোচনা সভা শেষে অসহায় পরিবারের মধ্যে চারটি সাবমারসিবল পাম্প ও একটি আধাপাকা টিনশেড ঘর হস্তান্তর করা হয়। আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পড়ুন:কুনিয়ায় বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে মতবিনিময়, জনসমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী এম এ জলিল

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন