দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসবে পূর্ণ নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিশেষ বিবৃতিতে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান দেশের ধর্মীয় সহাবস্থানের চিত্র তুলে ধরে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ আমাদের ৫৫ হাজার বর্গমাইলের এই প্রিয় বাংলাদেশ। এখানে অনেক আগে থেকেই আমরা সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছি। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় এ সম্প্রদায়ের সব মানুষ পূর্ণ নিরাপত্তার সঙ্গে তাদের উৎসব পালন করবেন বলে আশা প্রকাশ করছি।”

বিঘ্নহীন পূজা উদযাপনের পরিবেশ গড়ার তাগিদ দিয়ে জামায়াত আমির আরও বলেন, “আমাদের সুন্দর অতীত ঐতিহ্যের আলোকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবারও যেন পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সাথে তাদের পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

সংসদে বিরোধী দলের ভূমিকা এবং দলীয় নেতাকর্মীদের সামাজিক দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে নিজস্ব অবস্থান থেকেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমাদের এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। তারা নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদাত্ত আহ্বান।”

উল্লেখ্য, উক্ত বিবৃতিতে ডা. শফিকুর রহমান দেশে বিদ্যমান দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সর্বস্তরের জনগণের পাশে থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।

পড়ুন : বাংলাদেশসহ বিশ্বব্যাপী জ্বালানি সংকটের শঙ্কা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন