শনিবার খোলা থাকবে দেশের সব ব্যাংক

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকে ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই তিন দিনের ছুটির সমন্বয় বিধানকল্পে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের ব্যাংকগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের বিভাগীয় পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নান স্বাক্ষরিত এক সার্কুলারে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, “জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।”

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, বন্দর ও কাস্টমস এলাকার আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে সমুদ্র, স্থল ও বিমানবন্দরে স্থাপিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই প্রজ্ঞাপন জারি করে।

এর আগে সরকারি ছুটির সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত ২০ অক্টোবর (মহানবমী) ও ২১ অক্টোবরের (বিজয়া দশমী) সাথে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) দিনটিকেও নির্বাহী আদেশে ছুটি হিসেবে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এর ফলে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটির সাথে পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি ও বেসরকারি কর্মজীবীরা। তবে ছুটির এই সমন্বয়ের স্বার্থেই আগামী শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকসহ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে।

পড়ুন : বাংলাদেশসহ বিশ্বব্যাপী জ্বালানি সংকটের শঙ্কা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন