নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে সাংবাদিকদরা মানববন্ধন করেছে।

বিজ্ঞাপন

সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, টেলিভিশন রিপোর্টাস ইউনিটির সভাপতি বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, সাংবাদিক নিয়ামুল কবীর সজল, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম হোসাইন শাহীদ প্রমুখ।

মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে গুলি করে হত্যা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটনেরও দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হামলা, নির্যাতন কিংবা হত্যার শিকার না হন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা না গেলে এ ধরনের ঘটনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ সময় বক্তারা সাংবাদিক আলিফ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরির দাবি জানানো হয়।

পড়ুন : দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিলো বিএসএফ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন