নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জে নিরাপত্তা কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৬ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তায় টহল দিচ্ছে বিজিবির সদস্যরা। বর্তমানে শহরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। প্রয়োজনে আরও তিন থেকে চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি রাখা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় নগরীর দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়ার পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান বিজিবি-৬২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত।

তিনি বলেন, দুর্গাপূজায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ শহরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য আরও তিন থেকে চার প্লাটুন সদস্য প্রস্তুত রয়েছেন। নাশকতার কোনো তথ্য বর্তমানে তাঁদের কাছে নেই। তবে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সম্প্রীতির মধ্য দিয়ে এবারের দুর্গোৎসব শেষ হোক, সেটিই তাঁদের প্রত্যাশা।

লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করার পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দ্রুত সাড়া দিতে বিজিবি প্রস্তুত রয়েছে।

পড়ুন:আজ দুর্গোৎসবের মহাসপ্তমী, মণ্ডপে উৎসবের আমেজ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন