গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হারবাল সেকশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী জানান, আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পড়ুন : দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১
বিজ্ঞাপন


