দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ মোঃ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মুন্সিপুর সীমান্তের একটি কবরস্থানের পাশ থেকে তাঁকে আটক করা হয়।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা গেছে, দামুড়হুদার মুন্সিপুর বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দবির উদ্দিনকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : হরিরামপুরে মন্দির কমিটির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন