বড়লেখা ও জুড়িতে নারী চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার রেইনকোট বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ি উপজেলার নারী চা শ্রমিকদের মধ্যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে রেইনকোট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বড়লেখা ও জুড়ি উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।

জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি চৌধুরী ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসিব আলী, বিএনপি নেতা আলাল উদ্দিন এবং উপজেলা যুবদলের সদস্যসচিব ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে নারী চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কল্যাণ ও তাঁদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নারী চা শ্রমিকদের দৈনন্দিন কর্মজীবনে সহযোগিতা এবং প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত করতে রেইনকোট বিতরণের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ সহায়তাকে নারী চা শ্রমিকদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার নিদর্শন হিসেবেও উল্লেখ করেন তাঁরা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন