নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মামুরদী গ্রামে ডাকাতির শিকার এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম। নাগরিক টিভিতে এ বিষয়ে সংবাদ প্রচারের পর পরিবারটিকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
জানা যায়, কিছুদিন আগে ওই ব্যক্তি গাড়ির ব্যাটারি কেনার জন্য কিস্তিতে টাকা সংগ্রহ করেছিলেন। কিন্তু ডাকাত দল সেই টাকা নিয়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েন তিনি। এতে গাড়ির ব্যাটারি কেনা নিয়ে বিপাকে পড়ে পরিবারটি।
বিষয়টি নাগরিক টিভিতে প্রচারের পর পরিবারটির দুরবস্থার কথা জানতে পেরে সহায়তার উদ্যোগ নেন মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম। এরই ধারাবাহিকতায় তিনি পরিবারটিকে নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করেন, যাতে তারা গাড়ির ব্যাটারি কেনার ক্ষেত্রে কিছুটা সহযোগিতা পান।
দুর্দিনে এমন আর্থিক সহায়তা পেয়ে পরিবারটি স্বস্তি প্রকাশ করেছে। নাগরিক টিভিতে সংবাদ প্রচারের পর পরিবারটির পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক সহায়তার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
পড়ুন : টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা
সা/


