ঘাটাইলে বিটিএর ত্রিবার্ষিক নির্বাচন : সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আ. বাছেদ

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আ. বাছেদ নির্বাচিত হয়েছেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনী কার্যক্রম।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) ঘাটাইলে সমিতির কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। দীর্ঘ গণনা শেষে রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাসান আলী ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার তাহাজ্জত হোসেন পেয়েছেন ২৯৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ আ. বাছেদ ৪২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল হক শামীম পেয়েছেন ২৪৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাত ১২টায় ফলাফল প্রকাশ করা হয়।

বিভিন্ন পদে নির্বাচিত হলেন যাঁরা
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আব্দুস ছামাদ, মো. আমিনুল ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহবুব, মসলিম উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হারুন অর রশিদ ও মোহাম্মদ হায়াত মাহমুদ খান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন ৩৯৯ ভোট এবং মোহাম্মদ ছাইফুল ইসলাম ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো. উজ্জ্বল হোসেন ৩৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

অর্থ সম্পাদক পদে মো. রুহুল আমিন কমরেড ৩৩১ ভোট, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মনিনুল হক মিলন ৫১৫ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. এনামুল হক ৪২১ ভোট এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. ইয়ামিন হাসান ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে সোনিয়া ৪৯৯ ভোট এবং সহ-দপ্তর সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. মঈন উদ্দিন মঈন, আইন সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. হাবিবুর রহমান এবং সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. খোকন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


শিক্ষকদের অধিকার আদায়ে নতুন নেতৃত্বের প্রত্যাশা
শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান ভিত্তি। আর এই পেশার সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা থাকে শিক্ষক সংগঠনের নেতৃত্বের কাছে।

ঘাটাইল উপজেলা বিটিএর নবনির্বাচিত কমিটির সামনে এখন সেই প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ। শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধানে ভূমিকা রাখা, ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব শিক্ষকদের আস্থা অর্জন করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্ব পাওয়া নতুন কমিটি শিক্ষকদের ঐক্য, অধিকার ও পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

পড়ুন:রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন