‎জনভোগান্তি কমাতে পটিয়ায় এমপির ‘অভিযোগ বাক্স’

চট্টগ্রামের পটিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানির অভিযোগ সরাসরি সংসদ সদস্যের (এমপি) কাছে পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন সরকারি দপ্তরে বসানো হচ্ছে ‘অভিযোগ বাক্স’। এসব বাক্সে অভিযোগ জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট তথ্য-প্রমাণও দিতে হবে। প্রাথমিকভাবে ৬০টি অভিযোগ বাক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে পটিয়া উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে দলীয় নেতাকর্মীদের হাতে অভিযোগ বাক্সগুলো বিতরণ করেন তিনি। বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিসে একটি অভিযোগ বাক্স স্থাপন করা হয়।
‎
‎এ উদ্যোগের বিষয়ে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হন। অনেক সময় ভয়ে কিংবা নানা কারণে তাঁরা অভিযোগ জানাতে পারেন না। তাঁদের সহজে ও নির্ভয়ে অভিযোগ জানানোর সুযোগ করে দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে।
‎
‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে সরকারি অফিস, ইউনিয়ন পরিষদ ও বাজারে অভিযোগ বাক্স স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ৬০টি বাক্স বসানো হচ্ছে। এসব বাক্সে জমা পড়া অভিযোগ এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিছু ক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।
‎
‎অভিযোগ বাক্স বিতরণকালে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর, সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আজমল হোসেন জামাল, মাহাবুর রহমান, দিদারুল আলম সিকদার, সোলায়মান বাদল, মোহাম্মদ হাসান, জাহাঙ্গীর আলম, মঞ্জুর আলম চৌধুরী, সেলিম সিকদার, জসীম উদ্দিন, মোহাম্মদ ইউনুস, আবদুর রহিম, পৌরসভা বিএনপি নেতা মোহাম্মদ করিম, সাইফুর রহমান আবু, মিজানুর রহমান, আবদুল মান্নান, মামুনুর রশিদ, যুবদল নেতা আকতারুজ্জামান বাবলু, এস এম রেজা রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নসহ অন্য নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন:রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের নিজ অর্থায়নে রাস্তা মেরামত ও নির্মাণ অব্যাহত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন